NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নাহিদের গতি ও তানজিদ ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:০৩ এএম

নাহিদের গতি ও তানজিদ ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের এই দাপুটে জয়ে মূল ভূমিকা পালন করেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেন তিনি।  ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারে ১০ রানের পর দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে পেয়ে বসে বাংলাদেশ, সেই ওভার থেকে আসে ১৫ রান। তানজিদের দুটি চারের পাশাপাশি অতিরিক্ত রানও দ্রুত স্কোরবোর্ড সচল রাখে। তবে তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১০ বলে ৪ রান)।  সাইফের বিদায়ের পর ক্রিজে এসে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে আফ্রিদিকে তিনটি চার মেরে দলীয় রান পঞ্চাশ পার করেন তিনি। তানজিদ ও শান্ত মিলে মাত্র ৩৮ বলে ৫১ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়েন। এর মধ্যেই মাত্র ৩২ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ।  জয়ের খুব কাছাকাছি গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (৩৩ বলে ২৭ রান)। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। শেষ পর্যন্ত লিটন দাসকে (৩*) সঙ্গে নিয়ে অনায়াসেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ তামিম।  ৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। ক‍্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তাকে দারুণ সহায়তা দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্য দুটি উইকেট দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের।  শুরুতেই সাইফকে হারাল বাংলাদেশ  মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ঝড় তুলেছিল বাংলাদেশ। প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে সামলে ১০ রান তোলার পর, দ্বিতীয় ওভার থেকে আসে ১৫ রান। মূলত তানজিদ তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়েই দ্রুত রান উঠছিল। অন্যদিকে বেশ সাবলীল দেখাচ্ছিল সাইফ হাসানকেও। তবে এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সাইফ। শাহিন আফ্রিদির বলে শামিলের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাইফ। ১০ বলে ৪ রান করেন সাইফ। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন। ৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।  এর আগে নাহিদ-মিরাজে পাকিস্তানকে ১১৪ রানে থামায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন রানের দলীয় সংগ্রহ।