NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স
Logo
logo
আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম

বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

"আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' স্লোগানে ৮ই মার্চ বগুড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে (৮ মার্চ রবিবার) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।  উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এবং সনাকের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তাঞ্জিমা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, দারিদ্রতা ও অযোগ্যতা আমাদের সমাজে নারী নির্যাতন কিংবা নারীর ক্ষমতায়নের পথে অন্যতম একটি বাধা।  দক্ষতা কিংবা যোগ্যতার অভাব থাকলে সরকারি চাকরি না হলে একটা সময় অনেকে রাষ্ট্রকে দোষ দেয় যা কোনভাবেই কাম্য নয়। কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের প্রথমেই নারীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। শুধু শহরকেন্দ্রিক নয় ভাবতে হবে তৃণমূল বিশেষ করে চরাঞ্চলের নারীদের ভাগ্যের উন্নয়নের কথাও। তিনি বলেন, তিনি নিজেও একজন কন্যা সন্তানের বাবা। তাই দেশের যে কোন প্রান্তেই কণ্যা শিশু বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে অন্য সকলের মত তাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়। তবে অনেকসময় তাৎক্ষণিক বিচার চাইলে তা দেয়া সম্ভব হয়না কারণ সবকিছুই একটা বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে করতে হয়। তবে এক্ষেত্রে বিচারে যেন দীর্ঘসূত্রিতা না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে। এ সময় তিনি বগুড়াসহ সারাদেশে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আরো স্বচ্ছ ও দৃশ্যমান কাজ বাস্তবায়নের আহ্বান জানান।

পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরকেও শুধু শহরকেন্দ্রিক না হয়ে তৃণমূলের মানুষদের দুঃখ, দুর্দশা কিংবা প্রতিবন্ধকতার কথাগুলো তুলে ধরার আহ্বান জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।  সভায় মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন সনাক বগুড়ার সহ-সভাপতি জাকিয়া সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া, রোপ বগুড়ার নির্বাহী পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী, ডাব্লিউডিডিএফ এর বগুড়া শাখা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল, লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার মুশফিকুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা থেকে আগত নারী নেতৃবৃন্দ। সভায় বক্তারা নারীদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি সামাজিক সুরক্ষা বিধান, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টিতে সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ, নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতকরণের পাশাপাশি সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সরকারের আরো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করেন।

 আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত  " আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার "এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।   বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস (৮ ই মার্চ রবিবার ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।  আদমদীঘি উপজেলা চত্ত্বর হতে র‌্যালিটি শুরু হয়ে সড়কে প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া- ৩ আদমদীঘি- দুপচাঁচিয়া আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার।   সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এখন প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের রেজাল্ট অনেক ভালো। অথচ সংসার জীবনে গেলে এই নারীদের নির্যাতন সহ্য করতে হয়। সুন্দর সমাজ গঠন করতে হলে প্রথমেই নারী নির্যাতন বন্ধ করতে হবে।   আব্দুল মহিত তালুকদার বলেন, আমি জেনেছি, প্রত্যেক নারীদের চাওয়া আমাদের আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় কোনো মাদক থাকবে না। একটি পরিবারে একজন মাদকাশক্ত থাকলে সে পরিবার ধ্বংস হয়।   প্রথম অত্যাচার শুরু হয় পরিবারের নারীদের ওপর। নির্যাতনের শিকার হয়ে থানায় আসেন বিচারের জন্য নারীরা।  তিনি বলেন আরো বলেন , নারীদের ভালো রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নারী-পুরুষ সমান অধিকার শুধু মুখে নয়, বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। নারী দিবসে আমাদের এই অঙ্গিকার হওয়া উচিত।   উপজেলা মহিলা বিষয়ক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয় ব্যায়কের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, দাবীর সহকারী পরিচালক ফিরোজ আল মামুন ও নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা  প্রমুখ।   এছাড়াও উপস্থিত ছিলেন, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।