NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স
Logo
logo

বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ মানের শিক্ষাব্যবস্থা চীনে: শিক্ষামন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৩:৫৬ পিএম

বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ মানের শিক্ষাব্যবস্থা চীনে: শিক্ষামন্ত্রী

চীনে বর্তমানে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ মানের শিক্ষাব্যবস্থা বিদ্যমান আছে। ৭ মার্চ  (শনিবার) বেইজিংয়ে, ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিনফেং। 

তিনি বলেন, বর্তমানে চীনে সকল স্তর ও ধরণের ৪ লাখ ৪০ হাজার স্কুল রয়েছে, যেখানে ২৮ কোটি শিক্ষার্থী ও ১৮.৭ কোটি শিক্ষক আছে। আর, দেশে প্রাক-বিদ্যালয়ে ভর্তির হার ৯২.৯ শতাংশ, যা চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের আগের তুলনায় ২৮.৪ শতাংশ পয়েন্ট বেশি। এদিকে, গত বছর বিনামূল্যে প্রাক-বিদ্যালয় শিক্ষানীতি থেকে ১ কোটি ৪০ লক্ষ শিশু উপকৃত হয়েছে। বাধ্যতামূলক শিক্ষা দেশব্যাপী ২ হাজার ৮৯৫টি কাউন্টিতে মৌলিক সমতা অর্জন করেছে। 

তিনি আরও বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে, মোট ৫৫ মিলিয়ন প্রতিভাকে প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়া হয়।  
তিনি বলেন, এসকল তথ্য প্রমাণ করে যে, চীন অন্তর্ভুক্তিমূলক ও উচ্চমানের গণশিক্ষা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জন করেছে। মৌলিক শিক্ষার কভারেজ ও মূল সূচকগুলি মধ্যম এবং উচ্চ-আয়ের দেশগুলোর গড় স্তরকে ছাড়িয়ে গেছে; প্রাক-প্রাথমিক শিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষা উচ্চ-আয়ের দেশগুলোর গড় স্তরে পৌঁছেছে। 

সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।