NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

ভালো আছেন হায়দার হোসেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৩:৫৭ এএম

ভালো আছেন হায়দার হোসেন

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বিকাল থেকে হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে গুণী শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট করেন। তার ভক্তরাও এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে হায়দার হোসেনের সঙ্গে যোগাযোগ করে জানা গেলো তিনি সুস্থ আছেন, ভালো আছেন। হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক।

শিল্পী নিজের ফেসবুকে এক পোস্টেও জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। ভালো আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি শ্রোতাদের কাছে এখনো জনপ্রিয়। বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও হৃদয়ে গেথে গেছে শ্রোতাদের।