NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

জনজীবিকা উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার: লি ছিয়াং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১০:৩৬ এএম

জনজীবিকা উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার: লি ছিয়াং

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চলতি বছর সরকারের কাজ জনগণের জীবিকাকে কেন্দ্র করে আবর্তিত হবে। সর্বজনীন, মৌলিক ও ন্যূনতম নিশ্চয়তামূলক জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো জোরদার করা হবে এবং জনগণের জন্য বাস্তব কাজ করার চেষ্টা করা হবে। আজ (বৃহস্পতিবার) চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের পেশ করা সরকারি কার্যবিবরণীতে এসব কথা বলা হয়েছে।


কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার অব্যাহতভাবে সামাজিক নিরাপত্তা ভর্তুকি ও বিশেষ ঋণের মতো অস্থায়ী ব্যবস্থাগুলো চালিয়ে যাবে। শ্রমঘন শিল্পের কর্মসংস্থান স্থিতিশীল করতে সহায়তা করবে, উদীয়মান ও ভবিষ্যতের শিল্পের উন্নয়নের জন্য নতুন পেশা ও কর্মসংস্থান তৈরি করবে, তরুণদের কর্মসংস্থান সহায়ক নীতি প্রণয়ন করবে এবং কঠিন পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তা জোরদার করবে।
শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাগত সম্পদের বিন্যাস ও কাঠামো উন্নত করা হবে, বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা নীতি আরও নিখুঁত করা হবে, সাধারণ উচ্চ বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ বৃদ্ধি করা হবে, উচ্চতর পেশাগত কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং বিদ্যালয়, পরিবার ও সমাজের সমন্বিত সহশিক্ষা ব্যবস্থা জোরদার করা হবে।

চিকিৎসার ক্ষেত্রে, জনস্বাস্থ্য সক্ষমতা জোরদার করা হবে, জনস্বার্থভিত্তিক সরকারি হাসপাতালের সংস্কার আরও গভীর করা হবে, জরুরি চিকিৎসা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা সার্বিকভাবে বৃদ্ধি করা হবে, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও ওষুধের উত্তরাধিকার ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং চিকিৎসা বিমা পরিশোধ পদ্ধতির সংস্কার আরও বেগবান করা হবে।

সামাজিক নিরাপত্তা খাতে, মৌলিক বার্ধক্য বিমার জন্য জাতীয় পুলিং ব্যবস্থা উন্নত ও বাস্তবায়ন করা হবে। বেকারত্ব ও কর্মক্ষেত্রে আঘাতজনিত বিমার আওতা সম্প্রসারণ করা হবে, রৌপ্য অর্থনীতির (বয়স্ক-কেন্দ্রিক অর্থনীতি) উচ্চমানের উন্নয়নের পদক্ষেপ প্রণয়ন করা হবে, মাতৃত্বকালীন বিমা ও ছুটি ব্যবস্থা উন্নত করা হবে এবং সর্বজনীন শিশুযত্ন ও একীভূত 'শিশুযত্ন-প্রাক-প্রাথমিক শিক্ষা' সেবা সম্প্রসারণ করা হবে।
সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,সিএমজি।