NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

চীনের আধুনিকায়ন উদ্যোগে সিপিপিসিসির সক্রিয় অবদান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:০৫ এএম

চীনের আধুনিকায়ন উদ্যোগে সিপিপিসিসির সক্রিয় অবদান

চীনের ১৪তম জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চতুর্থ অধিবেশন উপলক্ষে ৩ মার্চ (মঙ্গলবার), একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিপিপিসিসি'র মুখপাত্র লিউ চিয়ে ই দেশি-বিদেশি গণমাধ্যমকে অধিবেশনের প্রাসঙ্গিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

মুখপাত্র বলেন, ২০২৫ সালে সিপিপিসিসি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক নেতৃত্বকে সমর্থন করে এবং ২০তম সিপিসি জাতীয় কংগ্রেস ও এর পরবর্তী পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনাকে আন্তরিকভাবে বাস্তবায়ন করে। কেন্দ্রীয় কাজ ও সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে উচ্চমানের উন্নয়ন এবং চীনের আধুনিকায়নের জন্য সিপিপিসিসি উচ্চমানের পরামর্শ দিয়েছে।
২০২৫ সালে সিপিপিসিসি মূলত ৪টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে: প্রথমত, কর্তব্য পালনের সব ক্ষেত্রে সিপিসি'র নেতৃত্ব সমুন্নত রাখা এবং সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয়ত, চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের জন্য পরামর্শ ব্যবস্থা প্রচার করা এবং বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিষেবা প্রদান করা। তৃতীয়ত, সংস্কার ও উদ্ভাবনের চেতনা নিয়ে নিয়মিত কাজ করা এবং পরামর্শের মান উন্নত করা। চতুর্থত, কর্তব্য পালনের সক্ষমতা এবং পরামর্শদাতা সংস্থা হিসেবে এর কার্যকারিতা বৃদ্ধি করা।  

সূত্র: তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।