NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ উদ্দ্যোগে কুইন্স ঈদ বাজার - ২০২৬


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ উদ্দ্যোগে কুইন্স ঈদ বাজার - ২০২৬

 আয়েশা তাহমিনা অধরা

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় অনলাইনভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত হবে যাচ্ছে “কুইন্স ঈদ বাজার -২০২৬”।     আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় মেলা “কুইন্স ঈদ বাজার” অনুষ্ঠিত হবে মার্চ মাসের ৭, ৮, ১৪, ১৫ এবং পবিত্র চাঁদ রাতে (১৯ মার্চ)। কুইন্সের জ্যামাইকার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আকসা পার্টি হল (১৪৮-০১ হিলসাইড এভিনিউ,জ্যামাইকা, নিউইর্য়ক ১১৪৩৫) প্রাঙ্গণে সাপ্তাহিক শনিবার ও রবিবার ব্যাপী এ আয়োজন দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।  

  দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ গ্রুপের এডমিন সিলভী আকন্দ, নাদিয়া চৌধুরী ও শাম্মী সাইফ জানান, এবারের মেলায় প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি নারী উদ্যোক্তার পাশাপাশি ভারত ও পাকিস্তানের নারী উদ্যোক্তারাও অংশগ্রহণ করবেন। তারা তাদের নিজ নিজ পণ্যের পসরা নিয়ে উপস্থিত থাকবেন, যা দর্শনার্থীদের জন্য বৈচিত্র্যময় কেনাকাটার সুযোগ সৃষ্টি করবে।     মেলায় থাকছে নানান ধরনের গয়না, দেশীয় ও আধুনিক পোশাক, শাড়ি, সেলোয়ার কামিজ, শিশুদের কাপড়, হিজাব, পাঞ্জাবি, হাতে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী এবং রমজান উপলক্ষে মুখরোচক ইফতারের বিশেষ আয়োজন। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের ব্যবসাকে বৃহত্তর পরিসরে পরিচিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।    

যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বহির্বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ’ এই গ্রুপটি উত্তর আমেরিকার বাঙালি কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এবারের মেলা সহ এটি হবে তাদের ১২তম আয়োজন।     মেলায় কোনো ধরনের এন্ট্রি ফি থাকছে না, সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। একই ছাদের নিচে পরিবারের সকল সদস্যের জন্য ঈদ কেনাকাটার চমৎকার সুযোগ থাকছে। আয়োজকরা প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে সময় কাটাতে সবাইকে স্বপরিবারে মেলায় উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।