NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ  যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বগুড়ায়


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০১:৪০ পিএম

বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ  যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বগুড়ায়

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।   রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।  দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়াসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।   এছাড়া (২১ ফেব্রুয়ারি শনিবার ) সকালে জেলা বিএনপিসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

রাত ১২টা বাজার আগেই ব্যানার ও ফুলের তোড়া হাতে শহরের শহীদ খোকন পার্কে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।   রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু করেন।   এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ প্রমুখ।   এরপর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। একে একে বগুড়া পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘ লাইন শহীদ মিনার ছাড়িয়ে প্রধান সড়কে গিয়ে ঠেকে। শোকের আবহে পরম মমতায় ভাষা আন্দোলন ও মহান শহীদদের স্মরণ করেছে বগুড়াবাসী।  এদিকে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বগুড়া জেলা বিএনপি।

  এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদনী চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ প্রমুখ। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।   শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাংলার সাহসী সন্তানরা যে আত্মত্যাগ করেছেন। তা পৃথিবীর ইতিহাসে বিরল। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এই বীর শহীদরাই আমাদের গর্বের উত্তরাধিকার দিয়ে গেছেন।