আকবর হায়দার কিরণ প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিপরিষদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্থান পাননি। বাদ পড়াদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। নজরুল ইসলাম ও রিজভী ছাড়া বাকিরা এর আগে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।