NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী এমপি পুতুল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম

রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী এমপি পুতুল

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেইসাথে মেয়ে হিসেবে বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন।  গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।  নির্বাচনী ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।  ব্যারিস্টার পুতুল নাটোরের অবিসংবাদিত নেতা ও বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ দেড় যুগ এই আসনে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাবার মৃত্যুর পর বাবার সেই রাজনৈতিক দুর্গে আবারও ধানের শীষের বিজয় নিশান ওড়ালেন মেয়ে।  ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, সর্বপ্রথম আমি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে যে ভালোবাসা, আস্থা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবো।  এই বিজয় শুধু আমার একার নয় এটি ধানের শীষের আদর্শে বিশ্বাসী প্রতিটি কর্মী-সমর্থক, নেতা-কর্মী এবং সাধারণ ভোটারের বিজয়।

যারা প্রতিকূলতা উপেক্ষা করে দিন-রাত পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।  আমি গভীরভাবে স্মরণ করছি আমার বাবা, প্রয়াত ফজলুর রহমান পটলকে। তাঁর আদর্শ, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আমাকে অনুপ্রাণিত করেছে। বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা এবং লালপুর-বাগাতিপড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।  আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতিও শ্রদ্ধা জানাই। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এখন সময় বিভেদ ভুলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার।  আমি কথা দিচ্ছি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে, ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় লালপুর, বাগাতিপাড়া গড়ে তুলতে পারবো।  এদিকে, এবারের নির্বাচনে নাটোর জেলায় অভাবনীয় সাফল্য পেয়েছে বিএনপি। জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছে দলটি। নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ছাড়াও নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।