NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সি চিন পিং-মোদী মতৈক্যের আলোকে চীন-ভারত সম্পর্ক পুনর্মূল্যায়ন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২০ এএম

সি চিন পিং-মোদী মতৈক্যের আলোকে চীন-ভারত সম্পর্ক পুনর্মূল্যায়ন

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওস্যুই, ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নয়াদিল্লিতে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি-র সাথে নতুন দফা চীন-ভারত কৌশলগত সংলাপে অংশগ্রহণ করেন।  

সংলাপে দু’পক্ষ আন্তর্জাতিক পরিস্থিতি, নিজেদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়, এবং চীন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বন্ধুত্বপূর্ণ, আন্তরিক ও গভীরভাবে আলোচনা করে। 
দু’পক্ষ মনে করে, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির গভীর ও জটিল পরিবর্তন মোকাবিলা করতে, দু’পক্ষের সর্তকতার সাথে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে, কৌশলগত উচ্চতা ও দীর্ঘ কোণ থেকে চীন-ভারত সম্পর্ক খতিয়ে দেখা ও ব্যবস্থা নেওয়া উচিত। 

তাছাড়া, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, সহযোগিতা সম্প্রসারণ করা, যথোচিত মতভেদ ব্যবস্থা নিয়ে, চীন-ভারত সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল পথে উন্নয়ন ত্বরান্বিত করা উচিত। 

সংলাপে দু’পক্ষ এই মর্মে রাজি হয়েছে যে, বহুপক্ষবাদ ও জাতিসংঘের কেন্দ্রীয় অবস্থানকে সমর্থন দিতে হবে; বৈশ্বিক দক্ষিণের ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে; আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করতে হবে; বিশ্বের বহুমেরুকরণ ত্বরান্বিত করতে হবে; এশিয়া এমনকি বিশ্বের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য অবদান রাখতে হবে। 

সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।