NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বেইজিংয়ে চীনা ঐতিহ্যবাহী বসন্ত উদযাপন শুরু


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম

বেইজিংয়ে চীনা ঐতিহ্যবাহী বসন্ত উদযাপন শুরু

বিদেশি বন্ধুদের চীনে এসে চীনাদের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপনে স্বাগত জানায় চীন। ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

সম্মেলনে সাংবাদিকরা উল্লেখ করেন যে, সম্প্রতি ‘চীনা স্টাইলের জীবনযাপন’ বা লাইফস্টাইল বিষয়ক ভিডিও বিশ্বের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘বিকামিং চাইনিজ’ অনলাইনে এক ‘হট টপিকে’ পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরকালে বিদেশি সাংবাদিকদের বলেন, চীনের জীবননিরাপত্তা বেশ ভালো এবং সুবিধাজনক। চীন বসবাসের জন্য অনেক উপযোগী।

এ বিষয়ে মুখপাত্র লিন চিয়ান বলেন, আরও বেশি বিদেশি বন্ধু চীনের উন্নয়ন ও পরিবর্তন অনুভব করতে আগ্রহী হচ্ছেন এবং সুযোগও পাচ্ছেন—বিষয়টি দেখে তিনি খুব আনন্দিত।
আসলে অনেক বিদেশি বন্ধুর চোখে চীনকে জানা বা অনুভব করার বিষয়টি এখন আর কেবল চীনের মহাপ্রাচীর, চাইনিজ কুংফু, পান্ডা ও সুস্বাদু খাবারের মতো ঐতিহ্যবাহী উপাদানের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে বিদেশি বন্ধুরা চীনে ‘কেবল একটি মোবাইল ফোনের’ মাধ্যমে সব কাজ করার সুবিধা উপভোগ করতে পারেন। তারা চীনের হাইস্পিড ট্রেন, ৫জি-র মতো উন্নত অবকাঠামো এবং আকর্ষণীয় হাই-টেক প্রযুক্তিসহ চীনের সংস্কৃতিও উপভোগ করতে পারেন। বিভিন্ন দেশের জনগণের মধ্যে চীনের প্রতি পছন্দ ও আগ্রহ বাড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনে বিদেশিদের আগমন ও বহির্গমন ৮ কোটি ২০ লাখ  ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৬.৪ শতাংশ বেশি। এর মধ্যে ভিসা-মুক্ত নীতির সুবিধায় বিদেশিদের যাতায়াত বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
বসন্ত উৎসব চীনা সংস্কৃতির শীর্ষ প্রতীক। চীনাদের ঐতিহ্যবাহী ‘অশ্ব বর্ষ’ সমাগত। পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে চীনে আসার জন্য বিদেশি বন্ধুদের বিমান টিকিট বুকিং আগের বছরের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ বেড়েছে। চীন বিদেশি বন্ধুদের চীনে এসে বসন্ত উৎসব উদযাপন এবং আবেগপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, উষ্ণ ও আনন্দময় চীন উপভোগ করার জন্য স্বাগত জানায়। 

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।