NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
ইমাম ও আলেমগণের সাথে মুনা’র মতবিনিময়ে ইমাম দেলোয়ার  হোসাইন

দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিক্তিক নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে  ভূমিকা রাখার আহবান


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫৪ এএম

দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিক্তিক নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে  ভূমিকা রাখার আহবান

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের ইমাম ও আলেমগণের সাথে ডিনার ও মতবিনিময় সভা করেছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা- মুনা। বুধবার (৪ ফেব্রæয়ারী) সন্ধ্যায় সিটির ব্রæকলনীনস্থ বায়তুল মামুর মসজিদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রবাসের ইমাম ও আলেম সমাজ ভূমিকার রাখতে পারেন বলে অভিমত ব্যক্ত করা হয়। পাশাপাশি বক্তারা ইমাম-ওলামাদের সমস্যার সমাধানে বছরে একাধিকবার মতবিনিময় সভা এবং অধিকার বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপরও গুরুত্বারোপ করা হয়। খবর ইউএনএ’র।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মুনা’র সেন্টাল উলামা বিভাগের সভাপতি ড. রুহুল আমীন। নিউইয়র্কের অর্ধ শতাধিক মসজিদের ইমাম সহ শতাধিক ইমাম-ওলামা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রাহাত ইকবাল। এরপর কী নোট স্পীকারের বক্তব্য রাখেন মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। সভায় আলোচনায় অংশ নেন ইমাম আশরাফুজ্জামান খান ছাড়াও মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমদ নূরুজ্জামান ও হানুর-অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, অধ্যাপক ড. আকরাম পাশা, ঢাকাস্থ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা রফিক আহমেদ, শায়েখ আব্দুর রহিম, ড. হাফিজ মুফতি আনসারুল করীম আজহারী, মাওলানা সাঈদুর রহমান খান, মাওলানা মুহাম্মদ ইয়ামীন, মুফতি আব্দুল মালেক, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা ফয়সাল আহমেদ জালালী, ইমাম জফির আলী,  মাওলানা আহমেদুল হক, মাওলানা রফিক আহমদ রেফাহী, অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ, মওলানা লুৎফর রহমান কাশিমী, মাওলানা মঞ্জুরুল করীম সহ আরো অনেকে। সভা পরিচলনা করেন মুনা’র এসিসটেন্ট ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু ওবায়দা। সভায় ইমাম দেলোয়ার হোসাইন তার বক্তব্যে মুনা’র বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের আগামী নির্বাচনে প্রবাসের ইমাম-ওলামাদের ভূমিকা রাখার উপরগুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা সহ বিশ্বব্যাপী নানা অশান্তি বিরাজ করছে। নানা পেরেশানে মানবজাতি। এই জাতিকে সঠিক পথেচলতে আর শান্তি প্রতিষ্ঠায় আর কোরনের নির্দেশিত পথের কোন বিকল্প নেই। বিশেষ করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ন্যায়ের শাসন জরুরী।

এজন্য দূর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহŸান জানান মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট। আরমান চৌধুরী বলেন, আমরা মুনার পক্ষ থেকে সরাসরি কোন রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাতে পারবো না তবে ইমাম-ওলামাগণ দেশে সৎ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তিগতভাবে যার যার পছন্দমত দেশের আগামী নির্বাচনে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন। বিশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। এসময় মুনাজাত পরিচালনা করেন করেন শায়েখ আব্দুর রহিম। ছবি: ইউএনএ