NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বগুড়ায় আনসার ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বগুড়ায় আনসার ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

(৬ ফেব্রুয়ারী শুক্রবার)  সকাল ১০টায় বগুড়া শহরের খান্দার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ( এস.জিপি, বি.এ.এম, এন.ডি.ইউ, এফডব্লিউ ভিসি, পিএসসি )।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) দেশব্যাপী সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর ও পেশাদার প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে।  বগুড়ায় সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা সমাবেশে যুক্ত হন।  সমাবেশে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তার বক্তব্যে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সকল সদস্যকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘জাতীয় পতাকা ও বাহিনীর পতাকার মর্যাদা রক্ষায় সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে; পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের আমানত, জাতীয় পতাকা এবং বাহিনীর সম্মান অক্ষুণ্ন রাখা সম্ভব।’  তিনি আরও বলেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও বাহিনীর অপব্যবহার নিয়ে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। এসব অপতৎপরতা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দেশপ্রেম অপরিহার্য। সততা, দৃঢ়তা ও পেশাদারিত্বই অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ বলে তিনি উল্লেখ করেন।  মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অতীতের কিছু নির্বাচনে অনিয়মের সঙ্গে যুক্ত একটি চক্র আনসার বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল।  বর্তমানে সেই বহিষ্কৃত গোষ্ঠী পর্দার অন্তরালে থেকে রাজনৈতিক মোড়কে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।  তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এভিএমআইএস) ও শর্টটার্ম টিম ডেভেলোপমেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম (এসটিডিএমএস) সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে পূর্বের অনিয়মের পথ বন্ধ হয়েছে। মহাপরিচালক বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করতে প্রান্তিক পর্যায় পর্যন্ত সমন্বয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।  তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি সদস্যদের কল্যাণ ও মৌলিক অধিকার সংরক্ষণেও বাহিনী সমান গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে শক্তিশালী করা হয়েছে এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বহুমুখী কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে বাহিনী ও তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  সমাপনী বক্তব্যে মহাপরিচালক বলেন, আগামীতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দেশপ্রেমের চেতনায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।  তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুধু নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা জোরদার এবং জাতীয় স্থিতিশীলতা ও নিরাপত্তা সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।  আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনে মোতায়েনকৃত সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের জন্য প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পরিচালক মোঃ কামরুল ইসলাম, বগুড়া জেলার,জেলা কমান্ড্যান্ট মো: সাদ্দাম হোসেন, (পিভিএম), ও রাজশাহী জেলার সকল জেলা কমান্ড্যান্ট ও মোঃ আয়নাল হক ( সার্কেল অ্যাডজটান্ট) বগুড়া এবং বগুড়া জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গন এবং জেলার বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা অংশ গ্রহন করেন।  সমাবেশে নির্বাচনকালীন দায়িত্ব,নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ১২৭৭৯ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয় এবং মোট ভোট কেন্দ্র  ৯৮৩ টি।