NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo
কত কোটি অতিরিক্ত পোস্টাল ব্যালট ছাপা হয়েছে কোনও পর্যবেক্ষক দেশের ভিতর দেখতে পারবে না

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন হাসিনা পুত্র জয়


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১১:২০ এএম

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন হাসিনা পুত্র জয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, এই নির্বাচন সাজানো। এর ফলাফল পূর্ব নির্ধারিত। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে ভার্চুয়ালি অংশ নিয়ে জয় বলেন, কত কোটি অতিরিক্ত পোস্টাল ব্যালট ছাপা হয়েছে কোনও পর্যবেক্ষক দেশের ভিতর দেখতে পারবে না। কোনও সাংবাদিক বুঝতে পারবে না।  ব্যালটগুলি কোথা থেকে এসেছে, আসল ব্যালটে ছাপ পড়েছে নাকি কুয়েতে বসে বা অন্য কোথাও বসে হাজারে হাজারে কয়েকজন মিলে ছাপ দিয়েছে  এটা বিতর্কে আসছে। এটা বোঝার কোনও উপায় নেই।  এটি প্রমাণ করাও কঠিন।  

বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জয় বলেন,  আমি জানি আপনারা যারা দেশে আছেন, কষ্টে আছেন। আইনশৃঙ্খলা নেই।  মব সন্ত্রাস চলছে। যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তারাই আক্রমণের শিকার  হবেন।  তবে অনেকে হয়তো ভাবছেন ভোট দিয়ে এই পরিস্থিতির হাত থেকে বাঁচবেন।  কিন্তু সত্যিই কি বাঁচবেন? এটি  একটি সাজানো নির্বাচন। আপনারা ভোট দিন বা না দিন তাতে কিছু আসে যায় না। আমরা জানি ফলাফল নির্ধারিত হয়ে রয়েছে। তার মতে, নির্বাচনে বিএনপি হয় তো বেশি সিট পাবে, কিন্তু খুব বেশি সিট দেবে না। যাতে একটি দুর্বল সরকার হয়। তাই কেউ যাতে বেশি সিট না পায় তা নিশ্চিত করা হয়েছে।

 এককভাবে বেশি সিট কেউ পাবে না। তিনি বলেন, আপনি যদি এই নির্বাচনে ভোট দেন তাহলে এই নির্বাচনকে তারা আইনসঙ্গত করে তুলবে।  তাই বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে ভোট দিতে যাবেন না।  যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তারা যদি দেশকে রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান তাহলে ভোট দিতে যাবেন না। তিনি আরও বলেন, নির্বাচনের ফল ঠিক করা রয়েছে। তবে আপনি যদি ভোট না দেন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।  সম্প্রতি বাংলাদেশ নিয়ে লেখা ‘ইনশাল্লাহ বাংলাদেশ’ নামে প্রকাশিত বই নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছিল খোলা হাওয়া নামে একটি সংস্থা। সভার মুখ্য আকর্ষণ ছিল হাসিনা পুত্রের ভাষণ।

আইসিসিআরের সত্যজিৎ রায় মিলনায়তনে আয়োজিত এই সভায় বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কলকাতায় থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাংসদ সহ অঙ্গসংগঠনের বহু নেতা ও কর্মীর উপস্থিতি ছিল বিশেষ লক্ষ্যণীয়। জয়ের ভাষণের সময় তাদের মধ্যে উৎসাহও দেখা গিয়েছে।  এর আগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতেও প্রথম প্রকাশ্যে রেকর্ড করা অডিও ভাষণ দিয়েছেন। এছাড়া ভারতে আশ্রয় নেবার পর থেকে হাসিনা নিয়মিত তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অডিও ভাষণ দিচ্ছেন।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গেও নিয়মিত ই-মেইলে সাক্ষাৎকার দিচ্ছেন। তবে তিনি কখনোই প্রকাশ্যে আসেননি। হাসিনা পুত্র জয় বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিলেও ভারতীয় দর্শকদের সামনে দেয়া কলকাতার এই অনুষ্ঠান নিয়ে প্রবল আগ্রহ ছিল। জয় তার ভাষণে বর্তমান সরকারের নানা কীর্তির কথা তুলে ধরেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীরও তীব্র সমালোচনা করেন।  অনুষ্টানের শুরুতে উদ্বোধক ভারতের সাবেক  সাংসদ স্বপন দাশগুপ্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ রয়েছে। লেখক দীপ হালদার ও শহীদুল হাসান খোকন ‘ইনশাল্লাহ বাংলাদেশ’ বইটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন। এছাড়া বক্তব্য রাখেন বিজেপির নেতা পঙ্কজ রায়, সিপিআই-র  সায়রা শাহ হালিম ও কংগ্রেসের রুহান মিত্র। সাংবাদিক মানস ঘোষও এতে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন।