NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি
Logo
logo

চীন-আলজেরিয়া সম্পর্কে নতুন গতি আনলো স্যাটেলাইট উৎক্ষেপণ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:৩৭ এএম

চীন-আলজেরিয়া সম্পর্কে নতুন গতি আনলো স্যাটেলাইট উৎক্ষেপণ

চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আলজেরিয়ার ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩’ সফলভাবে উৎক্ষেপণের জন্য ৩১ জানুয়ারি, শনিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন পরস্পরের কাছে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

সি চিন পিং জানান, আলজেরিয়া রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩ প্রকল্পটি আলজেরিয়ার কমিউনিকেশন স্যাটেলাইট-১-এর পর মহাকাশ খাতে চীন ও আলজেরিয়ার আরেকটি সফল সহযোগিতা। এটি দুই পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের সম্পর্ক অনেক অগ্রগতি অর্জন করেছে। দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা ক্রমাগত মজবুত হচ্ছে এবং বাস্তব সহযোগিতাও অনেক ফলপ্রসূ হয়েছে। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নকে অনেক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনের সঙ্গে একযোগে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব সম্পর্ক এগিয়ে নিতে চান তিনি। এতে দুই দেশের জনকল্যাণ বৃদ্ধি পাবে।

প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন জানান, আলজেরিয়া রিমোট সেন্সিং স্যাটেলাইট-৩-এর সফল উৎক্ষেপণ মহাকাশ খাতে দুই দেশের সহযোগিতার আরেকটি বাস্তব সুফল। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ায় একটি মাইলফলক। চীনের সঙ্গে অব্যাহতভাবে দুই দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব সম্পর্ক আরও জোরালো করতে তিনি আগ্রহী।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।