NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

দক্ষিণ চীন সাগরে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সব পক্ষ একমত


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:১৩ এএম

দক্ষিণ চীন সাগরে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে  সব পক্ষ একমত

ফিলিপাইনের সেবুতে ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্র’  বাস্তবায়নের ওপর চীন এবং আসিয়ান দেশগুলোর ২৫তম উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক ৩০শে জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমানা ও সমুদ্র বিষয়ক বিভাগের মহাপরিচালক হৌ ইয়ানছি এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আমরান যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আসিয়ান দেশগুলোর উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সব পক্ষ একমত হয়েছে যে, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংলাপ জোরদার করা, সংযম প্রদর্শন করা, সঠিকভাবে মতপার্থক্য মোকাবিলা করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং সমুদ্রে স্থিতিশীলতা বজায় রাখাকে সমর্থন করে। এ ছাড়া সব পক্ষ ঘোষণাপত্রটি সম্পূর্ণ ও কার্যকরভাবে বাস্তবায়ন অব্যাহত রাখতে এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, অনুসন্ধান ও উদ্ধার এবং আইন প্রয়োগের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।

বৈঠকে ‘দক্ষিণ চীন সাগরে আচরণবিধি’ সম্পর্কিত পরামর্শে অর্জিত ইতিবাচক অগ্রগতির বিষয়টি সব পক্ষ নিশ্চিত করেছে। তারা পরবর্তী পর্যায়ের পরামর্শের জন্য একটি রোডম্যাপ পর্যালোচনা ও গ্রহণ করেছে এবং যত দ্রুত সম্ভব এই আচরণবিধি সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছানোর জন্য পরামর্শ প্রক্রিয়া বেগবান করতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চীন এবং আসিয়ান দেশগুলো ঘোষণাপত্র বাস্তবায়নের ওপর ৫১তম যৌথ কর্মগোষ্ঠীর সভাও করছে।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।