NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া আদমদীঘিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:২৯ এএম

বগুড়া আদমদীঘিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

 সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ছাগল, বিভিন্ন উপকরণ ও দুগ্ধ খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।   (২৭ জানুয়ারী মঙ্গলবার ) দুপুরে আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই উপকরন ও মিল্কিং মেশিন বিতরন করা হয়।   এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, উপজেলা ভেটোরিনারি সার্জন ডা: পূজা সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের ডাঃ মাসুদ রানা (এল. ই.ও) মো: সোহেল(ভি.এফ.এ ), মোঃ ইদ্রিস আলী (এল.এফ.এ ) শ্রী লক্ষীনাথ রায় (এল.এফ. এ) সহ প্রমুখ   আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায় যে, এবার সম্মলীত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলার ২৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ৫০টি ছাগল, ৫০ টি ঢেউটিন, ১শটি সিমেন্টের খুটি, প্লাস্টিক ফ্লোরম্যাট ১২৫ টি, প্রতি জনকে ২৫ কেজি দানাদার খাদ্যসহ দুগ্ধ খামারিদের মাঝে ৭টি মিল্কিং মেশিনসহ মোট ২৮০ পরিবারের মাঝে এসব উপকরন বিতরণ করা হয়।