NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৭ এএম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

বুধবার,২৮ জানুয়ারি বিকেল ৪ টায় বগুড়ার, আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজে, গণভোেট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত ) মোঃ শাহিন আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আতাউর রহমান। এছাড়াও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ কর্মশালা ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়। এ ছাড়াও, তিনি আরো বলেন কর্মশালায় উপস্থিত প্রিজাইডিং অফিসারদের নির্বাচন পরিচালনার আইনি কাঠামো, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।   একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।