NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:২০ পিএম

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।   মির্জা ফখরুল বলেন, “আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন, তিনি গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার সমর্থক ও নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন কেন?” তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা বিপদে পড়বেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না।”  এ সময় জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে।

কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।”   তিনি আরও বলেন, “জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে, নামাজ-রোজা পালন করতে হবে। এ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল মানুষকে ভুল স্বপ্ন দেখাচ্ছে।”  দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় ছিলাম, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।”  তিনি বলেন, “আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। বিভেদের কোনো সুযোগ নেই।”  এ সময় বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট চান মির্জা ফখরুল। পাশাপাশি নির্বাচিত হলে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি।