NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:১৭ এএম

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু

 নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগের নিয়মেই এখন অন অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ।    সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সব দেশে বাংলাদেশ মিশনকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা বিমানবন্দরে এসে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।     এর আগে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়। এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়।

 স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিদেশ থেকে যারা আসবেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় নথি , ভ্রমণের সঠিক কারণ ইত্যাদি যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। অসঙ্গতি পেলে ইমিগ্রেশন থেকে যাত্রীকে ফেরত পাঠাতে পারবে।    যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।  এই ভিসা বন্ধের পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। কাম্য নয় এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে। এজন্য আমরা ভিসা বন্ধ করছি না। কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্য ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেবো, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।