NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জ্যামাইকার মিক্সলি ফাস্টফুডের স্টোর উদ্বোধন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:১২ এএম

জ্যামাইকার মিক্সলি ফাস্টফুডের স্টোর উদ্বোধন

 নিউইয়র্ক (ইউএনএ): ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যেও প্রবাসী বাংলাদেশী-আমেরিকানরা ব্যবসা-বাণিজ্য সহ সকল ক্ষেত্রেই সংগ্রাম করে এগিয়ে চলেছেন। বিশেষ করে ব্যবসায় সাফল্য দেখিয়ে চলেছেন বাংলাদেশীরা। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় শুক্রবার (১৬ জানুয়ারী) উদ্বোধন হলো মিক্সলি নামের নতুন ফাস্টফুড স্টোরের। কাজী অপু আহমেদ, ইমন খন্দকার ও তামান্না রেজা এই তিন বাংলাদেশীর মালিকানায় জ্যামাইকার ব্যস্ততম এলাকার ১৭৯- ৫১ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত মিক্সলি স্টোরে পাওয়া যাবে সকল প্রকার হালাল ফাস্ট ফুড। হরেক রকমের পিজা থেকে শুরু করে বার্গার, স্যান্ডুইচ, চিকেন ওভার রাইস, সালাদ, আইসক্রিম প্রভৃতি। খবর ইউএনএ’র। ইমন খন্দকার আরো জানান, মূলত: মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের কথা বিবেচনা করেই মিক্সলি স্টোটি সম্পূর্ণ হালাল ফুডের স্টোর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান স্টোরটির অন্যতম কর্ণধার ইমন খন্দকার। সপ্তাহের ৭ দিনই অর্থাৎ সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১টা এবং রোববার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। থাকবে হোম ডেলিভারী সার্ভিসও।