NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

উপরিওয়ালা কি চেয়েছেন  - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:১৮ এএম

উপরিওয়ালা কি চেয়েছেন   - জাকিয়া রহমান

 

উপরিওয়ালা কি চেয়েছেন 

- জাকিয়া রহমান 

 

দিওনা কেউ উপড়ে ফেলে,  

আমার নীল স্বপ্নে বোনা সোনালী সে দিনগুলি।  

অনেক প্রত্যাশায় গড়া ঘর,  

ছুঁড়ে দিওনা সব আশার চাদরে ধূলি।   

 

আভাগার দেশে এসেছে বর্গী

নেই মনুষ্যত্ব, নিচ্ছে কেড়ে মানবাধিকার,  

জ্বালিয়ে মারছে জীবন্ত মানুষ,  

যত আশা সব লাঞ্ছিত ভস্মিত একাকার।   

 

লোভের জিহ্বায় ঝরে শুধু লালা-  

ছিনিয়ে নিচ্ছে জান, ভরছে ঝোলা যার যা নেবার।  

টুঁটি চেপে মারছে সব নীতি আদর্শ,    

ঈশ্বর কি নিজেই এখন দেখছেন নিরেট অন্ধকার?  

 

সবাই ভাবে সে সবার উপরে, 

ধর্মের জন্যে হবে সব মাফ বয়ানে তো লেখা।    

উপরিওয়ালা কি চেয়েছেন?  

কে করে তোয়াক্কা আজ তার তো মেলে না দেখা।  

বিভ্রান্ত বারতা ঢেকেছে সত্য-  

মিথ্যা এসে ভোলায়, কাউকে করো না সম্মান।  

নাকি সব রীতি প্রথা পায়ে দলে,  

শহিদ হয়ে ঈশ্বরকেই করে অসম্মান।