NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান


Akbar Haider Kiron   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:১৭ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায়  প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে একসঙ্গে ডিনারে অংশ নেন তারা। রাত ৯টার পর পরিবার নিয়ে যমুনা ত্যাগ করেন তারেক রহমান।  লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ।   এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে যমুনায় যান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ  নেন।   বিজ্ঞাপন   এর আগে গত বছরের ১৩ই জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। এরপর লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর সপরিবারের দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এরপর ৩১শে ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।  এদিকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।