NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

সব পক্ষকে দায়িত্বশীল আচরণের পরামর্শ বেইজিংয়ের


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:০৯ পিএম

সব পক্ষকে দায়িত্বশীল আচরণের পরামর্শ বেইজিংয়ের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ১২ জানুয়ারি (সোমবার), বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে একজন প্রতিবেদক জিজ্ঞাসা করেছিলেন: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভাষণে বলেছেন যে, মার্কিন সরকার ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের হাতে ‘খুব শক্ত বিকল্প’ রয়েছে। প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা, সাইবার অভিযান এবং এমনকি সম্ভাব্য সামরিক হামলাসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এই বিষয়ে চীনের মন্তব্য কী?

মাও নিং বলেছেন যে, আমরা সর্বদা অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি, সব দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকা উচিত এই নীতি সমর্থন করি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা বলপ্রয়োগের হুমকির বিরোধিতা করি এবং আশা করি যে, সব পক্ষ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আরও বেশি কিছু করবে।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।