NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

আদমদীঘিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভা  অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৬, ০২:৪৬ এএম

আদমদীঘিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভা  অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 "প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবা" এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বগুড়ার, আদমদীঘিতে বর্ণাঢ্য র‍্যালি  এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  (শনিবার ৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, সমাজসেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করা হয়।  এরপর, বেলা ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।  আদমদীঘি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আল আমিনের সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মোঃ এনামুল হক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা এনজিও সমন্বয়ক ফোরামের সভাপতি কাওসার আলী, আব্দুল আলীম সহ-সভাপতি এনজিও সমন্বয়ক ফোরাম, বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এনজিও সমন্বয়ক ফোরাম,শাম্মী আক্তার কোষাধ্যক্ষ এনজিও সমন্বয়ক ফোরাম, উপজেলা সমাজসেবা অফিসের উৎপল কুমার, আব্দুস সামাদ, খাদিজা খাতুন এবং দেলোয়ারা বেগম সহ কর্মচারীবৃন্দ ও ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানাও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।  আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, বাংলাদেশের হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা নারী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লাগসই ও টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জনহিতকর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।  সমতাও কল্যাণের মাধ্যমে সকল শ্রেণী- পেশার জনগণকে সাথে নিয়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বৈষম্য মুক্ত সমাজ বিনিমার্নে  সমন্বিত ও টেকসই উন্নয়ন ই সমাজসেবার মূলদর্শন।