আকবর হায়দার কিরণ প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম
.jpeg)
নিহার সিদ্দিকী
ব্রুকলিন, নিউইয়র্ক, ২৫ ডিসেম্বর: নিউইয়র্কের ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (মেয়াদ ২০২৬–২০২৯)-এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ব্রুকলিনের ৭৮৬ কনি আইল্যান্ডে অবস্থিত জলসা পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি প্রায় ৬ শতাধিক নোয়াখালীবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বক্তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ জসিম নবনির্বাচিত সভাপতি জনাব জাহিদ মিন্টু এবং সাধারণ সম্পাদক এ এম এম মাইনউদ্দিন পিন্টু ট্রাষ্টটি বোর্ডের চেয়ারম্যান জনাব হাজী মফিজুর রহমান এবং
সাবেক সভাপতি জনাব আব্দুর রব মিয়া নির্বাচন কমিশনার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের উন্নয়ন, ঐক্য ও প্রবাসে নোয়াখালীবাসীদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। অভিষেক ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করে এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।