NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

‘টি হাউজ’ মঞ্চায়ন উপভোগ করলেন দুই ফার্স্ট লেডি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:০১ পিএম

‘টি হাউজ’ মঞ্চায়ন উপভোগ করলেন দুই ফার্স্ট লেডি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর স্ত্রী ব্রিজিট ম্যাকখোঁ ৪ ডিসেম্বর সকালে বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন করেন। ব্রিজিট ম্যাকখোঁ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে চীন সফর করছেন।

মাদাম ফেং লি ইউয়ান এবং মাদাম ব্রিজিট ম্যাকখোঁ বেইজিং থিয়েটার জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাঁরা বেইজিং পিপলস আর্ট থিয়েটারের উন্নয়ন এবং ফরাসি থিয়েটার সম্প্রদায়ের সঙ্গে এর বিনিময় সম্পর্কে অবহিত হন। দুই ফার্স্ট লেডি থিয়েটারে ক্লাসিক নাটক 'টি হাউজ'-এর মঞ্চস্থ পরিবেশনা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। থিয়েটার সেন্টারে, ফেং লি ইউয়ান ব্রিজিট ম্যাকখোঁকে নাটকের কিছু অংশ দেখার জন্য আমন্ত্রণ জানান এবং অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মতবিনিময় করেন।

ফেং লি ইউয়ান বলেন যে, চীনা নাট্যকাররা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের শৈল্পিক সৃষ্টিতে চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে ধারণ ও প্রচার করার পাশাপাশি বিদেশি নাটক থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করে উদ্ভাবনী উন্নয়নকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। চীন এবং ফ্রান্স উভয়ই প্রধান সাংস্কৃতিক শক্তি। তিনি আশা করেন, উভয় দেশের শিল্পীরা যেন বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও শক্তিশালী করে এবং আরও অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে।

ব্রিজিট ম্যাকখোঁ ফেং লি ইউয়ানকে তাঁর চমৎকার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি চীনা নাটকের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সক্রিয়ভাবে প্রচার করতে ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধিতে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।