NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ব্রুকলিনের রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন  মিয়ার ইন্তেকাল


এবিএম সালাউদ্দিন প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:২১ এএম

ব্রুকলিনের রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন  মিয়ার ইন্তেকাল

 নিউইয়র্ক (ইউএনএ): ব্রুকলিনের ‘লিটল বাংলাদেশ’ এর বিশিষ্ট ব্যবসায়ী, রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ  ছিলেন। লং আইল্যান্ড জুইস হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় বুধবার (৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র আজীবন সদস্য, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং নিউকার্ক হযরত বেলাল মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। খবর ইউএনএ’র। জানা যায়, দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার দেহে দু’টি বড় ধরনের সার্জারী হয়। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং বুধবার বেলা ২টা ৬ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা হযরত বেলাল মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ এশা ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার অনুষ্ঠিত হবে। শোক প্রকাশ: বিশিষ্ট ব্যবসায়ী, রকি এন্টারপ্রাইজের মালিক হাজী আবুল হোসেন মিয়ার ইন্তেকালে বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সভাপতি নাজমুল হক মানিক, নব নির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দীন পিন্টু, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশশনের সভাপতি মোহাম্মদ সিদ্দিক মুন্না ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।