NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নিউইয়র্ক ষ্টেট আ. লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের  মাতৃবিয়োগ


এবিএম সালাউদ্দিন প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:২২ এএম

নিউইয়র্ক ষ্টেট আ. লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের  মাতৃবিয়োগ

  নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের মা সৈয়দা আছিয়া বেগম যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যা ছাড়াও নাতি-নাতনী সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।

জানা গেছে, মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে ছোট পুত্র মাহবুব আজমলের সাথে বসবাস করছিলেন সৈয়দা আছিয়া বেগম। তিন দিন আগে শরীর খারাপ হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। শাহীন আজমল জানান, মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি মঙ্গলবার দিনই নিউইয়র্ক থেকে মিশিগানে পৌছান। তার লন্ডন প্রবাসী ভাই যুক্তরাষ্ট্রে আসার পরই মরহুমা সৈয়দা আছিয়া বেগমের দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। শোক প্রকাশ: নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের মা সৈয়দা আছিয়া বেগমের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ দলীয় নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।