NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ০৪:১২ এএম

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

  ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫,  (২৬ নভেম্বর বুধবার)  সকাল ১০ টায় জেলা প্রশাসন ও নওগাঁ প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গৌরাংগ কুমার তালুকদার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ অন্যান্যরা।  প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩৫টি স্টল অংশ নেয়। এতে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁস-মুরগী, ভেড়া, ছাগল এবং প্রণিজ খাদ্য ও ওষুধপত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।