NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিআরআই থিঙ্ক ট্যাঙ্ক ফোরামে ৩০ দেশের অংশগ্রহণ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:৩১ এএম

বিআরআই থিঙ্ক ট্যাঙ্ক ফোরামে ৩০ দেশের অংশগ্রহণ

চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে ২১ শে নভেম্বর  (শুক্রবার) শুরু হয়েছে বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কোঅপারেশন ফোরাম-২০২৫। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণ, উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা’। ৩০টিরও বেশি দেশের ৩০০ জনেরও বেশি কূটনীতিক, বিশেষজ্ঞ ও সাংবাদিক মতবিনিময় ও আলোচনায় অংশ নেন।

সিনহুয়া সংবাদ সংস্থার সভাপতি ও বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কোঅপারেশন কমিটির চেয়ারম্যান ফু হুয়া তাঁ ভাষণে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধের সাথে দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণকে উত্সাহিত করেছেন, যা বেল্ট অ্যান্ড রোডের উচ্চমানের নির্মাণ ও উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার জন্য চিন্তা ও কর্মের নির্দেশিকা প্রদান করেছেন। বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কমিটির প্রতিষ্ঠাতা হিসেবে সিনহুয়া সংবাদ সংস্থা বিভিন্ন দেশের মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে উচ্চমানের সংবাদ প্রতিবেদন ও থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা তৈরি করবে এবং যৌথভাবে উচ্চমানের বহুপাক্ষিক বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করবে।

ইউনেস্কোর প্রাক্তন মহাপরিচালক ও ইইউ-এশিয়া সেন্টারের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা ইরিনা বোকোভা বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, উভয়েই বৈশ্বিক উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষায় প্রোথিত এবং দেশ, অঞ্চল ও জনগণের মধ্যে সংযোগ গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণ সিল্ক রোডের ঐতিহাসিক সম্পদ উত্তরাধিকারসূত্রে গ্রহণ এবং সমৃদ্ধি ও উন্নয়নের জন্য নতুন সুযোগ উন্মোচন করে। 

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।