খবর প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:৫১ পিএম

সময়ের পাল্লায়
- জাকিয়া রহমান
যখন আলোর চিবুক চুমে রাত্রী ঘনায়,
জেগে উঠে তারকার ভিড়-
দূরের আকাশ গঙ্গা পথে।
ভেসে যায় মন!
আমি যেন কল্পনার রথে নিই এক সফর,
অনন্ত দূরের সে পথে।
দূর হতে মনে হয় পৃথিবী বহু দূর,
আরও যুম করে পৃথিবীর অন্তরে-
দেখি জটিল বিদ্বেষের এক গূঢ়ৈষা সমীকরণ,
বাস্তবতায় চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ।
ভুলে গেছে সবাই সত্যিকারের পদ্ধতি সমাধানের
মেলে না তাই পরিপূর্ণ অস্তিত্বের ডিজিট,
ভুলে গেছে সবাই বেঁচে থাকা শুধু
লোভের জিহ্বার লালা নয় -
ভীষণ পরম সময়ের পাল্লায় এক বুঁদবুঁদ মাত্র!