NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: জয়পুরহাটে সেনাপ্রধান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৬, ১২:৩৯ এএম

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: জয়পুরহাটে সেনাপ্রধান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন চিন্তা করলে তা ভুল হবে।   (১৪ নভেম্বর শুক্রবার ) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়ন কাঠামোতে নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি নতুন ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘ভালো মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।’   আরও জানান, নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়ন এখন সময়ের দাবি। দেশের উন্নয়নে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করাই টেকসই অগ্রগতির পথ।  অনুষ্ঠানে পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।  এসময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।