NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মধ্যরাতের আদেশে বগুড়া ডিসির হলেন মো. তৌফিকুর রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:০০ এএম

মধ্যরাতের আদেশে বগুড়া ডিসির হলেন মো. তৌফিকুর রহমান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

মধ্যরাতের আদেশে বগুড়া ডিসির হলেন মো. তৌফিকুর রহমান , ১৫ জেলার ডিসি রদবদল  জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।  (৮ নভেম্বর শনিবার) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।  এর মধ্যে বগুড়ায় ডিসি নিয়োগ পেয়েছেন খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান। গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়। ওই দিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

এছাড়াও, ঢাকা, নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।  এর মধ্যে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে। তাদের মধ্যে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা বদলি করা হয়েছে।  আর নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা,

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতারকে সাতক্ষীরা, ফেনীর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমানকে ভোলার ডিসি নিয়োগ করেছে সরকার।  বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকারকে খুলনার ডিসি নিয়োগ করা হয়েছে।