NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo
শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়েছে

ফেনী সদর আসন ধানখেতে দাঁড়িয়ে 'রিভিউ আবেদন' বিএনপির মনোনয়ন প্রত্যাশীর


শাহরিয়ার হায়দার চৌধুরী প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:১৭ পিএম

ফেনী সদর আসন ধানখেতে দাঁড়িয়ে 'রিভিউ আবেদন' বিএনপির মনোনয়ন প্রত্যাশীর

 ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদনের’ ছবি ফেসবুকে পোস্ট করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।  ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে 'রিভিউ আবেদন' করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তিনি আজ ০৭ নভেম্বর ২০২৫  শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে হাত উঁচিয়ে সেই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিতে আলাল উদ্দিন আলাল লিখেছেন, 'নো ক্যাপশন'।  ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে ফেনী-২ আসনে প্রার্থী হন জয়নাল আবদীন। তালিকায় নিজের নাম না থাকায় আলাল উদ্দিন কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন।  মনোনয়ন না পেয়ে এবার দলের কাছে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবি জানাতে প্রতীকীভাবে ধানখেতে 'রিভিউ আবেদন' করেছেন বলে আলাল উদ্দিন জানান। তিনি বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। তবে পরিবর্তনের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আগামী প্রজন্ম দেখুক, প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে। আমি চাই, ফেনী-২ আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।’  

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা। তাঁদের নিয়ে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  প্রসঙ্গত, বিএনপি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকে খালেদা জিয়া, ফেনী-২ (সদর) আসনে অধ্যাপক জয়নাল আবদীন ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়েছে।