NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আন্তর্জাতিক ন্যায়বিচারে চীনের পাশে থাকার অঙ্গীকার স্লোভেনিয়ার


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম

আন্তর্জাতিক ন্যায়বিচারে চীনের পাশে থাকার অঙ্গীকার স্লোভেনিয়ার

চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি (এনপিসি)-র চেয়ারম্যান চাও ল্যচি এবং জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চেয়ারম্যান ওয়াং হুনিং, গত (সোমবার) বেইজিংয়ে পৃথকভাবে, স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সভাপতি  মার্কো লোট্রিচ-এর সাথে বৈঠক করেন।

বৈঠকে চাও ল্য চি বলেন, চীন ও স্লোভেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৩ বছরে, সর্বদা একে অপরের সাথে সমান আচরণ করা, পরস্পরকে  সম্মান ও বিশ্বাস করা, এবং পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফল অর্জন করার নীতি মেনে চলেছে দুই দেশ। বর্তমানে দু’দেশের সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে। বিভিন্ন পর্যায়ের যোগাযোগও ঘনিষ্ঠতর হয়েছে। এনপিসি দু’দেশের বিভিন্ন পর্যায়ের আইন প্রণয়নকারী সংস্থাসমূহের মধ্যে  যোগাযোগ গভীরতর করতে,ল এবং দেশ প্রশাসনে অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে চায়।

বৈঠকে ওয়াং হু নিং বলেন, চীন স্লোভেনিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ বাড়াতে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে, হাতে হাত রেখে উন্নয়ন করতে চায়। সিপিপিসিসি স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সাথে পারস্পরিক শিক্ষা  গভীরতর করতে ইচ্ছুক।

বৈঠকগুলোতে লোট্রিচ বলেন, তার দেশ 'এক-চীননীতি'-তে অবিচল থাকবে। তার দেশ চীনের ধারাবাহিক বিশ্ব উদ্যোগের প্রশংসা করে। তিনি চীনের সাথে আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় একযোগে কাজ করতে চান বলেও উল্লেখ করেন।   

সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।