NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বগুড়ায় দিনব্যাপি প্লাস্টিক বিকল্প পণ্যের প্রদর্শনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম

বগুড়ায় দিনব্যাপি প্লাস্টিক বিকল্প পণ্যের প্রদর্শনী মেলার উদ্বোধন করেন  জেলা প্রশাসক হোসনা আফরোজা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ায় পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং এসকল সমস্যা হতে উত্তরণে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে প্লাস্টিক বিকল্প পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে (২২ অক্টোবর বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে শহরের উপশহর দিনব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়।   উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা( যুগ্ম সচিব )।   এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফা ইয়াসমিন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ খুরশীদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।  বক্তারা বলেন, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্য প্রকৃতি এবং মানবস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। পরিবেশ সংরক্ষণে বিকল্প উপকরণ ব্যবহারে জনগণকে আরও সচেতন হতে হবে।  প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলায় স্থানীয় উদ্যোক্তারা পাট, বাঁশ, কলাপাতা, মাটির তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীরা এসব বিকল্প পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। মেলায় ৯টি স্টল স্থানা পায়।