NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

নিউ ইয়র্কের সংগীতশিল্পী জাকারিয়া মহিউদ্দিন আজ মারা গেছেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১২ জুন, ২০২৬, ১০:০৯ পিএম

নিউ ইয়র্কের সংগীতশিল্পী জাকারিয়া মহিউদ্দিন আজ মারা গেছেন

আকবর হায়দার কিরন

নিউ ইয়র্কের প্রবাসী সংগীতশিল্পী ও বিশিষ্ট গিটারিস্ট জাকারিয়া মহিউদ্দিন আজ বিকেল ৬টা ৩৫ মিনিটে নর্থশোর হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহে- রাজেউন) । তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ছিলেন। তাঁর স্ত্রী বীণা বর্মণ কিছুক্ষন আগে ফোন করে জানালেন।  বাংলাদেশের পপগুরু আজম খান-এর গান তিনি অসাধারণভাবে পরিবেশন করতেন এই জাকারিয়া মহিউদ্দিন , যা তাঁকে নিউ ইয়র্কের বাঙালি মহলে বিশেষ খ্যাতি এনে দেয়। নানান ধরনের গিটার বাজানোর পারদর্শিতায়ও তিনি হয়ে উঠেছিলেন সঙ্গীতপ্রেমীদের প্রিয় মুখ।

পপগুরু আজম খানকে স্মরণ করে নিউ ইয়র্কে এক বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি।  সংগঠনের অন্যতম পরিচালক হিসেবে এই আয়োজনের বিশেষ দায়িত্বও নিয়েছিলেন জাকারিয়া মহিউদ্দিন। পপ গুরু  কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আর সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। গত কয়েক মাস ধরে তিনি হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন ছিলেন । প্রবাসী বাঙালি মহলে এই প্রিয় শিল্পীর মৃত্যুর  খবরে গভীর দুঃখের ছায়া নেমে এসেছে।