NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর  উদ্যোগ বাংলাদেশের


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:০৯ এএম

ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর  উদ্যোগ বাংলাদেশের

 নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আইএমএফের বার্ষিক সভায় যোগ দেয়ার পাশাপাশি ইউএস চেম্বারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৩ অক্টোবর) সকালে ইউএস চেম্বার অব কমার্স একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অর্থ সচিব, ইআরডি সচিবসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস‍্য ও ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত পিটার হাস সহ যুক্তরাষ্ট্রের প্রথম সারির ব‍্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর ইউএনএ’র। আইএমএফের বার্ষিক সভা ঘিরে এদিন সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফ সদর দফতর ডেলিগেটদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। সভায় যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। পরে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সালেউদ্দিন আহমেদ ছাড়াও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর। তারা বলেন, বাংলাদেশের অন্তর্বরতীকালীন সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। মাত্র এক বছরের মধে‍্য সেখান থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। রিজার্ভ, বন্দর ব‍্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছুর অবস্থা এখন সন্তোষজনক।

ব‍্যাংক ও আর্থিক সেক্টরে রিফর্মের কাজ জোরেসোরে চলছে। রেভিনিউখাতে সংস্কার চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর দৃশ‍্যমান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ডলার সংকট নেই। সব ব‍্যবসায়ী পাওনা পরিশোধ করা হচ্ছে সময়মত। বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগকারীদের জন্যে ঝামেলাহীন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে এখন চমৎকার স্থিতিশীল পরিবেশ বিরাজমান। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশ বিষয়ে অন‍্য যে কোনো সময়ের চেয়ে উৎসাহ প্রকাশ করেন।  বৈঠকে আমেকিানরা বাংলাদেশের বাণিজ্য পলিসি, রাজস্ব খাত, ইন্স্যুরেন্সসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এসময় অর্থ উপদেষ্টা প্রত্যাশা করেন, অন্তর্র্বধসঢ়;তী সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নীতিমালা ব্যবসাবান্ধব করার যে পথচলা শুরু করেছে, তাতে ভবিষ্যতে বাংলাদেশে আমেরিকান ব্যবসায়ীদের পদচারণা বাড়বে।