NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কর্তৃক শাজাহানপুর থানা পরিদর্শন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৭:৩৮ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কর্তৃক শাজাহানপুর থানা পরিদর্শন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  ৪ সেপ্টেম্বর শনিবার  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব নাসিমুল গনি বগুড়া জেলার শাজাহানপুর থানা পরিদর্শন করেন।  রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় এসময় উপস্থিত ছিলেন।  সিনিয়র সচিব শাজাহানপুর থানায় পৌঁছালে মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।  এ ছাড়াও হোসনা আফরোজা (যুগ্মসচিব), জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া এসময় উপস্থিত ছিলেন।  জেলা পুলিশ, বগুড়ার একটি চৌকস দল  সিনিয়র সচিব কে গার্ড অফ অনার প্রদান করে।   অভিবাদন গ্রহণ শেষে সিনিয়র সচিব  থানা ভবন ঘুরে দেখেন। এসময় থানা প্রাঙ্গণে সিনিয়র সচিব একটি "পলাশ গাছ" এর চারা রোপণ করেন।  সিনিয়র সচিব থানায় উপস্থিত অফিসার-ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন। থানার কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।   তিনি থানার পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন এবং থানার অফিসার-ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।