NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

উড্ডয়ন ও মানবিক সহায়তায় প্রশংসিত চীনা শান্তিরক্ষী বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম

উড্ডয়ন ও মানবিক সহায়তায় প্রশংসিত চীনা শান্তিরক্ষী বাহিনী

২০২৫ সালের জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের সময়ে, আবুজাতে নিযুক্ত চীনা শান্তিরক্ষী হেলিকপ্টার স্কোয়াড্রনের ৫ম ব্যাচ এবং লেবাননে নিযুক্ত চীনা শান্তিরক্ষী বাহিনীর ২৩তম ব্যাচ জাতিসংঘের 'শান্তি পদক' লাভ করেছে। এতে প্রমাণিত হয়েছে যে চীনা সেনাদের বিশ্বের শান্তি রক্ষার দৃঢ় প্রতিশ্রুতি এবং বৃহৎ দেশের দায়িত্ববোধ।

আবুজাতে নিযুক্ত চীনা শান্তিরক্ষী হেলিকপ্টার স্কোয়াড্রনের ৫ম ব্যাচ গত বছরের ডিসেম্বরে মোতায়েনের পর, এ পর্যন্ত ইতোমধ্যে ১,৯৮০ ঘণ্টারও বেশি উড্ডয়ন, ৯ হাজারের বেশি মানুষকে স্থানান্তরিত এবং ৬৫০ টনেরও বেশি মালামাল পরিবহন করেছে।

আবুজাতে নিযুক্ত চীনা শান্তিরক্ষী হেলিকপ্টার স্কোয়াড্রনের ৫ম ব্যাচের সৈনিক লিউ তং বলেন, "জাতীয় দিবসের এই সময়ে জাতিসংঘের ‘শান্তি পদক’ পাওয়ায় আমি অনেক তাৎপর্যপূর্ণ বোধ করছি। এটি আমাকে অনেক উৎসাহিত করেছে।"

লেবাননে নিযুক্ত চীনা শান্তিরক্ষী বাহিনীর ২৩তম ব্যাচ গত ডিসেম্বরে মোতায়েনের পর, মোট ৪,২০০ বর্গমিটারের বেশি মাইনফিল্ড পরিষ্কার করেছে, ৬১টি মানবিক সহায়তা মিশনে অংশগ্রহণ করেছে, এবং ৩,৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে।

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।