NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক নতুন উচ্চতায়


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১২:৫৯ পিএম

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক নতুন উচ্চতায়

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত (রোববার) বেইজিংয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সাথে এক বৈঠকে মিলিত হন। 


বৈঠকে ওয়াং ই বলেন, এই মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন একটি ঐতিহাসিক বৈঠক  করেছেন। বৈঠকে দু’নেতা গুরুত্বপূর্ণ ঐকমত্য অর্জন করেছেন, যা চীন-উত্তর কোরিয়া সম্পর্কের উন্নয়নের জন্য একটি দিক-নির্দেশনা তৈরি করে। 
ওয়াং ই বলেন, “আমাদের দায়িত্ব হলো দুই দল এবং দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা, দুই জনগণের অধিকতর মঙ্গল সাধন করা এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে উত্সাহিত করা।”

চোয়ে সন হুই বলেন, দক্ষিণ কোরিয়া চীনের সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বন্ধুত্বপূর্ণ বিনিময় বৃদ্ধি করতে, বাস্তব সহযোগিতা গভীর করতে এবং উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে একটি নতুন এবং উচ্চ-স্তরে উন্নীত করতে ইচ্ছুক। 

সূত্র:রুবি-হাশিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।