NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

বিশ্বব্যাপী নতুন প্রযুক্তি ও পণ্যের মহাসম্মেলন হাংচৌতে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৩৭ পিএম

বিশ্বব্যাপী নতুন প্রযুক্তি ও পণ্যের মহাসম্মেলন হাংচৌতে

চতুর্থ গ্লোবাল ডিজিটাল ট্রেড এক্সপো বা বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য মেলা ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার চেচিয়াং প্রদেশের হাংচৌতে উদ্বোধন হয়েছে। ‘উদ্ভাবনী ভবিষ্যৎ দেখুন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই এক্সপোতে ১৫৪টি দেশ ও অঞ্চলের ১,৮০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যা মেলার পরিসরকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বিশ্বব্যাপী ডিজিটাল বাণিজ্যের নতুন প্রযুক্তি, নতুন পণ্য এবং নতুন বাস্তুতন্ত্রের একটি সমন্বিত প্রদর্শনী হিসেবে, এই মেলায় একটি মূল থিম জোন এবং সাতটি বিশেষ শিল্প জোন স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডিজিটাল বিনোদন জোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জোন, সিল্ক রোড ই-কমার্স জোন ইত্যাদি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে, চিকিত্সা, শিক্ষা, বিনোদন, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রের ১০০-এর বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ প্রদর্শনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাঁচ দিনব্যাপী এই এক্সপোতে রোবট উদ্ভাবন প্রতিযোগিতা, ইলেকট্রনিক সংগীত উৎসবসহ ধারাবাহিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। চীন, এশিয়া, এমনকি বিশ্বে প্রথম প্রদর্শনী হিসেবে, এই এক্সপোতে গ্লোবাল ডিজিটাল ট্রেড কনস্টেলেশন, ইন্টেলিজেন্ট কম্প্যানিয়ন রোবট এবং আরও শতাধিক প্রযুক্তি ও পণ্য, প্রদর্শন করা হচ্ছে।

সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।