NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

চীন-আসিয়ান বাণিজ্যিক আদান-প্রদানে নতুন দিগন্ত


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১৪ জুন, ২০২৬, ০৭:০০ এএম

চীন-আসিয়ান বাণিজ্যিক আদান-প্রদানে নতুন দিগন্ত

১৭ সেপ্টেম্বর, (বুধবার) ২২তম চীন-আসিয়ান মেলা এবং চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন চীনের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে উদ্বোধন করা হয়েছে।


এই উপলক্ষে সিজিটিএন বিশ্বজুড়ে নেটিজেনদের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৯২.৮ শতাংশ নেটিজেন মনে করেন, এই মেলার আয়োজন চীন ও আসিয়ানের উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ এবং অবাধ বাণিজ্য ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার দৃঢ় প্রতিজ্ঞারই প্রতিফলন।

এবারের চীন-আসিয়ান মেলায় বিশ্বের ৪৫টি দেশের ৩,২০০টি শিল্পপ্রতিষ্ঠানকে আকর্ষণ করেছে এবং ১০ হাজারেরও বেশি কোম্পানির ২৫ হাজারেরও বেশি ব্যবসায়ী মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ৯৪.৫ শতাংশ নেটিজেন মনে করেন, এই মেলা চীন ও আসিয়ানের বাণিজ্যিক আদান-প্রদান গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
চলতি বছরের মেলায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রদর্শনী হল স্থাপন করা হয়েছে, যেখানে ১,২০০টিরও বেশি দেশি-বিদেশি এআই পণ্য তুলে ধরা হয়েছে। ৭৮ শতাংশ নেটিজেন মনে করেন, এআই প্রযুক্তিসহ ডিজিটাল অর্থনীতি আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগাবে।

জরিপে ৯১.৯ শতাংশ নেটিজেন একমত যে, চীন ও আসিয়ানের পারস্পরিক সম্পর্ক দ্বিপাক্ষিক উপকারের একটি সুদৃষ্টান্ত স্থাপন করেছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীন ও আসিয়ান দেশগুলোর যৌথ নির্মাণকাজও ব্যাপক সাফল্য অর্জন করেছে। চীন-লাওস রেলপথ, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলওয়ে এবং চীন-লাওস-থাইল্যান্ড-মালয়েশিয়ার আন্তঃদেশীয় পরিবহন ট্রেন কার্যকরভাবে মানুষ ও পণ্যের চলাচল সহজ করেছে।
সার্বিকভাবে, চীন ও আসিয়ানের সম্পর্ক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সহযোগিতার সবচেয়ে প্রাণবন্ত ও সফল অংশীদারিত্ব এবং ‘গ্লোবাল সাউথ’ সহযোগিতার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। দুই পক্ষের মধ্যে আরও ঘনিষ্ঠ আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা পালন করবে। 

সূত্র:সুবর্ণা-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।