NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বগুড়ার,আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক- মাসুম আলী বেগ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৮:০১ এএম

বগুড়ার,আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক- মাসুম আলী বেগ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

  বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন বগুড়া জেলার,স্থানীয় সরকারের উপ- পরিচালক মাসুম আলী বেগ।  (১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ) দুপুরে উপজেলা পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্য তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।   এর পর তিনি উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন। এ ছাড়াও তিনি, নশরতপুর ইউনিয়ন পরিষদ ও ইউডিসি এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন, সান্তাহার পৌর শহরের বিপি স্কুল থেকে সান্তাহার-বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের প্রকল্প উদ্বোধন করেন তিনি।  এ দিন বিকেলে তিনি,আদমদীঘি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সান্তাহার রক্তদহ বিলের পরিছন্নতা বিষয়ে মতবিনিময় সভা ও আনসার ভিডিপি ট্রেনিং এর সার্টিফিকেট বিতরণ করেন স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ- পরিচালক মাসুম আলী বেগ। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন সহ সাংবাদিকবৃন্দ গন।