NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

পুড়ে যায় জলপাই সারি


নিউইয়র্ক-বাংলা ডেস্ক : প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৯:৫৭ এএম

পুড়ে যায় জলপাই সারি

পুড়ে যায় জলপাই সারি
        - মো.খলিলুর রহমান 


বারুদে বারুদে চলে খেলা পুড়ে যায় জলপাই সারি,
জীবনেতে ঢেলে মৃত্যু-বানতাঁরা সব গায় সুখ সারি!
পোড়ে বন পোড়ে মন আর উর্বর ভূমি হয় খাঁক,
মোড়লেরা দূর থেকে দূরেশিয়ালের মতো হাঁকডাক!

পুড়ে যায় কবিরও কবিতা নিভে যায় প্রেমপ্রদ রাগ,
তাই নিয়ে কতো মাতামাতি তাঁর মনে কাটেনাকো দাগ!
সবুজ গালিচা পুড়ে যায় উড়ে যায় প্রজাপতি দল,
বিতাড়িত শুভ গাংচিল শকুনেরা করে কোলাহল।

সভ্যতা দিয়েছে আজ অনাঘ্রাতা শব এর মিছিল,
শকুনেরা ওড়ে হেথা বিতাড়িত শুভ গাংচিল,
মাঠের পরেতে পোড়ে মাঠ তুমি আমি সাধারণ অতি,
না পারি করতে কোন রাহা শিকার করেছি মোরা নতি।

নতজানু আজ মানবেরা পারেনা কইতে তারা কিছু,
যেটুকু পাওনা ছিল তাঁর তাই ওরা কেড়ে নেয় পিছু,
রিজু হও মানবতা আজ রিজু হও তুমি নও পশু!
হয়তোবা পাবে ফল তাতে অথবা হবে না ফলপ্রসু।

তবুতো মানুষ তুমি ওহে মানবতা ক্রন্দনরত,
মানুষ হিসেবে হও খাড়া মনে ধরো কল্যাণব্রত,
পৃথিবী কাঁদছে আজ দেখো সুরমাও নেই রাশি রাশি!
শতত আওয়াজ তোলে আজ মানবতা না হয়গো বাসি।

মননে বারুদ ঢালো আজ জ্বলে ওঠা খুব প্রয়োজন,
মানুষে মানুষ খায় ছিড়ে দেখো কী যে মহা আয়োজন!
শকুনে শকুনে মারামারি কে বা কার আগে পাবে শব,!
মানুষতো নয় যেনো পশু ঘেউ ঘেউ ঘোৎ ঘোৎ রব

মানুষের খুন খেয়ে যারা মোছে ঠোঁট মোছে হাত আজ,
তাদের মুখের বাণী যেন মানুষের তরে শির তাজ,
কাঁদছে মানুষ শোনো ঐ দূর দেশে শুনতে কি পাও?
কান পাতো খুলে দাও তুমি মননের জানালাটা আজ,

মননে মনন ঘষে আজ আগুনে আগুন বারি ঢালো,
ক্ষণকালতরে তবু হোক পৃথীবিতে জ্বেলে দাও আলো।

সাগরে জাহাজ ভেসে চলে মানিকেতে ভরা তার পেট,
কোথা হতে এনেছে তা জানো? শুনে তব মাথা হবে হেট,
লুটেরা পাহাড় গড়ে দেখো সম্পদ প্রতিপদে পায়,
উৎসবে মেতে উঠে ঢের ভুতেরাযে রাম নাম গায়,

প্রহসন! প্রহসন! মানবতা-গান, 
ষড়যন্ত্রের তরে নিবেদিত প্রাণ!
তত্ব তালাশ করে যদি পাও কিছু,
শকুনেরা ঘিরবেযে নিবে তব পিছু,

মানবতা! মানবতা! করে কাঁদে মন?
গভীর প্রতীতী আজ বড় প্রয়োজন।
এসো আজ সবে মিলে মানবতা ভজি,
মানবতা তরে এক সুখঘর সৃজি,

যায় পুড়ে জলপাই বন,
যায় উড়ে শুভ গাংচিল,
মানবে মানব প্রেম তরে,
গাও গান ছোঁড়ো আজ ঢিল।