NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

বিভেদ কমাতে ও সংকট সমাধানে সরাসরি সংলাপ অপরিহার্য :গুতেরেস


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৩৬ পিএম

বিভেদ কমাতে ও সংকট সমাধানে সরাসরি সংলাপ অপরিহার্য :গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত (মঙ্গলবার) বলেছেন, চীনের উত্থাপিত ধারাবাহিক বৈশ্বিক উদ্যোগগুলো জাতিসংঘের সনদের চেতনার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।

এদিন এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চীনের উদ্যোগগুলো বহুপক্ষবাদকে পুরোপুরি সম্মান করে, বহুপক্ষীয় সংস্থা হিসেবে জাতিসংঘের কেন্দ্রীয় অবস্থানকে সমর্থন দেয় এবং আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তিপূর্ণভাবে সংঘর্ষ সমাধানের প্রচেষ্টা চালায়।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশন "সংলাপ ও সমন্বয়ের জন্য সব ধরনের সম্ভাবনা উন্মুক্ত" করবে। অধিবেশনে প্রায় ১৫০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান অংশ নেবেন। তিনি নিজেও ১৫০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। তিনি প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে যোগাযোগ জোরদার করা, সরাসরি সংলাপ, বিভেদ দূর করা, সংকট কমানো এবং সমাধানের পথ খুঁজে বের করার জন্য তাগিদ দেবেন।
সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।