NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৮:০১ এএম

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

সারাদেশের ন্যায় বগুড়ায়ও আড়ম্বরপূর্ণ পরিবেশে শুরু হয়েছে সাতদিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।    (১৮ আগস্ট সোমবার) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  জাতীয় কর্মসূচির আলোকে বগুড়া জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।   এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা।    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার  মোঃ জেদান আল মুসা, সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা  কালিপদ রায়।  এসময় জেলার বিভিন্ন মাছচাষি, জেলে, মৎস্যখাদ্য উৎপাদনকারী, গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বগুড়ার দুইজন সফল মাছ চাষিকে জেলা পর্যায়ে ‘মৎস্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়।   এর মধ্যে আদমদিঘী উপজেলার সাবেক চেয়ারম্যান, আব্দুল মুহিত তালুকদার পাংগাস মাছের এককচাষে এবং শেরপুর উপজেলার আব্দুল খালেক কার্প-পাবদা মাছের মিশ্রচাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করেন।   তাঁরা মাছচাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক মাছ উৎপাদনে অংশীজনদের অবদানকে গুরুত্বের সাথে তুলে ধরেন এবং দেশীয় মাছের উৎপাদন ও বৈচিত্র্য বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।