NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

মওলানা ভাসানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলন ২৭ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২২ এএম

মওলানা ভাসানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলন ২৭ সেপ্টেম্বর

নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র উপর এবারও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে মওলানা ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক। আগামী ২৭ সেপ্টেম্বর কুইন্সে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতি বিষয়ে গত ১১ আগষ্ট সোমবার জ্যাকসন হাইটসে সংগঠনের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন বিষয়েও আলোচনা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভায় সেমিনারের বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র। সভার সিদ্ধান্ত মোতাবেক নিউইয়র্ক সিটির কুইন্সে মওলানা ভাসানী স্মরণে সেমিনার আয়োজন করা হবে। প্রাথমিকভাবে সেমিনারের ভেন্যু হিসেবে জেন্ট জন ইউনিভার্সিটির মিলনায়তন অথবা গুলশান ট্যারেস অথবা জুইস সেন্টারে (পাওয়া সাপেক্ষ) আয়োজিত হবে। সেমিনারে আমন্ত্রিত অতিথি থাকবেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক, ডাকসু ও চাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, লন্ডনে বসবাসরত ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডায় বসবাসরত ভাসানী গবেষক ড. আবিদ বাহার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উপরোক্ত সেমিনার আয়োজন উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহŸায়ক গিয়াস আহমেদ, যুগ্ম আহŸায়ক কাজী আজম ও মোশাররফ হোসেন সবুজ, সদস্য সচিব শাহাব উদ্দীন সাগর, যুগ্ম সদস্য সচিব ফরিদ আলম, অভ্যর্থনা উপ কমিটির আহŸায়ক মোস্তফা করিম ফরিদ,

যুগ্ম আহŸায়ক ডা. নার্গিস রহমান ও অধ্যাপক ওসমান, প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক ড. ইমরান আনসারী, সদস্য সচিব অধ্যাপক সৈয়দ আজাদ, অর্থ বিষয়ক উপ কমিটির আহŸায়ক আব্দুস সবুর, সাংস্কৃতিক উপ কমিটির আহŸায়ক এন আমীন, আপ্যায়ন উপ কমিটির আহŸায়ক নাজমুল আলম শ্যামল। কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হোসেন খান, যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহিম হাওলাদার, সমন্বয়কারী বেলাল মোহাম্মদ, এম এ সাদেক ও দেলোয়ার হোসেন শিপন। সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সাঈদ তারেক, আব্দুর রহিম হওলাদার, মীর মশিউর রহমান, এবিএম ওসমান গণি, দেলোয়ার  হোসেন, এম এ সাদেক, মির্জা এ আজম, লায়ন সোহেল আহমেদ, ফারুক হোসেন মজুমদার, মোহাম্মদ আব্দুস সোহবান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। ফাউন্ডেশনের পরবর্তী সভা আগামী ২২ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে বলে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের জানান।